মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মমতা বেগম (৪০) ভারসাম্যহীন (প্রতিবন্ধী) নারীর মৃত্যু হয়েছে।বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায়  উপজেলার ধবলসুতী হরিসভা খানপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মমতা বেগম উপজেলার ধবলসুতী এলাকার বাসিন্দার মৃত বদির উদ্দিনের মেয়ে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, নিহত মমতা বেগম দীর্ঘ দিন ধরে ভারসাম্যহীন অবস্থায় ছিল । কানে না শোনার কারণে রেল লাইনে হাঁটার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেল লাইনের পার্শ্বে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মমতার নিথর দেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের ও পাটগ্রাম থানায় সংবাদ দেন। নিহত মমতা ২০ থেকে ২৫ বৎসর ধরে তার বড় ভগ্নিপতির বাড়িতেই থাকতেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ট্রেনে কাটা পড়ে মমতা বেগম নামে একজনের মৃত্যু খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জিআরপি থানায় অবগত করা হবে তারাই পরবর্তী আইননুক ব্যবস্থা নিবেন।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit