রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

নতুন আঞ্চলিক জোট গঠনে বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিশিয়া নতুন আঞ্চলিক জোট গঠনে দেশটির রাজধানী তিউনিসে আলজেরিয়া ও লিবিয়ার সঙ্গে প্রথম পরামর্শ বৈঠক করেছে। তবে এতে মরক্কো কিংবা মৌরিতানিয়ার কোনও নেতা যোগ দেয়নি। প্রতি তিন মাস পর পর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাবিল আমার এক বিবৃতিতে বলেছেন, ‘এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নই এই জোটের লক্ষ্য।’

গত মাসে আলজেরিয়ায় জ্বালানি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউন, লিবিয়ার প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান মোহাম্মদ আল মেনফি এবং তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এই পরামর্শ সভার বিষয়ে সিদ্ধান্ত নেন।

এদিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট চলতি মাসের প্রথম দিকে এই জোট কারো নির্দেশে হচ্ছে না উল্লেখ করে মরক্কোর প্রসঙ্গ টেনে বলেছেন, ‘জোটে যোগদানের ক্ষেত্রে পশ্চিমের প্রতিবেশী দেশটির জন্যে দ্বার উন্মুক্ত রয়েছেন।’

উল্লেখ্য, পশ্চিম সাহারা নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ ছাড়া ২০২১ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির কারণে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এদিকে সোমবারের (২২ ) বৈঠকে সাহেল ও সাহারা মরুভূমিতে বিদেশী হস্তক্ষেপের বিপদ নিয়েও আলোচনা করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit