রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

পানি ও স্যালাইন হাতে মেহনতি মানুষের পাশে আখাউড়া থানা পুলিশ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৯৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কখনো ধানি জমিতে। কখনো সড়কে। কখনোবা অন্যরকম ভিড় বাট্টায় ছুটছে পুলিশ। টার্গেট মেহনতি মানুষ। না, কাউকে গ্রেপ্তারের জন্য নয়। গ্রীষ্মের এই দাবদাহে মেহনতি মানুষের পাশে দাঁড়াতে দিনভর পুলিশের এ নিরন্তর ছুটে চলা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ মঙ্গলবার স্যালাইন ও পানি হাতে নিয়ে মেহনতি মানুষের পাশে দাঁড়ায়। তারা ছুটে যায় ধান কাটারত কৃষকের কাছে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বা ছুটে চলা ক্লান্ত রিকশা চালক, ভ্যান চালকের হাতে পানি ও স্যালাইন তুলে দেয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম এ উদ্যোগ সফলে নেতৃত্ব দেন।

মঙ্গলবার পৌর এলাকার তারাগন, মোগড়া ইউনিয়নের নয়াদিল, টানুয়াপাড়া এলাকায় নূরে আলমের নেতৃত্বে স্যালাইন ও পানি তুলে দেওয়া হয়। আখাউড়া থানার ওসি মো. নূরে আলম জানান, মঙ্গলবার ১০০ বোতল পানি ও ১০০টি স্যালাইন কৃষক, শ্রমিক, রিকশা চালকের মাঝে তুলে দেওয়া হয়। গ্রীষ্মের দাবদাহ চলাকালীন অবস্থায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit