বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

অলরাউন্ডার রিশাদে শাইনপুকুরের জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : লো স্কোরিং ম্যাচে জয় দিয়ে সুপার লিগ শুরু করল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রিশাদ-সানিদের ঘূর্ণিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৩ রানে হারিয়ে দিয়েছে তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিত আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শাইনপুকুর অধিনায়ক আকবর আলি। তবে অধিনায়কের সিদ্ধান্তের মান রাখতে পারেনি দলটির ব্যাটাররা। ওপেনার তানজিদ হাসান তামিম দলকে ভালো শুরু এনে দেয়ার চেষ্টা করেন। ৬ চার, ১ ছয়ে ৪২ রানও করেন। তবে পরের ব্যাটাররা রানে গতি সচল রাখতে পারেননি।

শেষদিকে রিশাদ হোসেনের ২৬ বলে ৩৩ রানের ইনিংসে একশ ছাড়ানো সংগ্রহ পায় শাইনপুকুর। ৩৪.৫ ওভারে সব উইকেট হারানোর আগে স্কোরবোর্ডে ওঠে ১৩৮ রান। গাজী গ্রুপের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন এবং হুসনা হাবিব মেহেদী।

বাকি ব্যাটারদের মধ্যে ২০ বা তার বেশি রান এসেছে শুধু দুইজনের ব্যাটে- অধিনায়ক মেহেদী মারুফ (২৩) ও শেখ পারভেজ জীবন (২২)। এমন ছন্নছাড়া ব্যাটিং পারফরম্যান্সে জয় অধরাই থেকেছে গাজীর। ২৭.৪ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে তারা।

ব্যাট হাতে ৩৩ রানের পাশাপাশি ৩১ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন রিশাদ হোসেন। ৩ উইকেট গিয়েছে আরাফাত সানির ঝুলিতে।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit