শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউপিতে একযোগে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন বুথ ও হেল্প ডেস্ক উদ্ভোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে একযোগে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন বুথ ও হেল্প ডেস্ক উদ্ভোধন করা হয়েছে।রোববার (২১ এপ্রিল) মাটিরাংগা উপজেলার ৭ টি  ইউনিয়ন পরিষদে একযোগে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন বুথ ও হেল্প ডেস্ক উদ্ভোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এসময় মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা,বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো.রহমত উল্ল্যাহ, আমতলী ইউপি চেয়ারম্যান মো.আব্দুল গণি, বড়নাল ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াছ, তবলছড়ি ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, তাইন্দং ইউপি চেয়ারম্যান পেয়ার আহম্মেদ মজুমদার, মাটিরাঙ্গা সদর ইউপি সচিব মো.রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউপি সচিব ও উদ্যােক্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে গত ১৭ আগস্ট-২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুর্বতী বলেন,বর্তমান সরকারের বিভিন্ন গণমুখী কার্যক্রমের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক সুরক্ষায় সর্বজনীন পেনশন কার্যক্রমটি যুগান্তকারী উদ্যোগ জানিয়ে তিনি আরো বলেন রেজিষ্ট্রেশন করুন, নিজের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন।আপনিও হোন সর্বজনীন পেনশন স্কিমের গর্বিত অংশীদার, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও উদ্যােক্তার এর সমন্বয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রম  চলমান রয়েছে বলে জানান।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৪,/সকাল ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit