সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কসবায় নির্বাচন থেকে সরছেন না মন্ত্রীর আত্মীয় ছাইদুর 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৪২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে সরছেন না আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি’র ফুফাতো ভাই ছাইদুর রহমান স্বপন। আওয়ামী লীগ নেতা ছাইদুর রহমান ও তার একাধিক ঘনিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী-এম.পি’র স্বজনদেরকে ভোট থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আওয়ামী লীগের নির্দেশনা থাকলেও ছাইদুর রহমান বলেন, ‘এমন তো নয় যে আমি মন্ত্রীর আত্মীয় হিসেবে ভোটে দাঁড়িয়েছি। কিংবা দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি ৩০ বছর ধরে কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি আমার অবস্থান থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়িয়েছি।’

এক প্রশ্নের জবাবে কুটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ছাইদুর রহমান বলেন, ‘দল থেকে বলা হয়েছে মন্ত্রী-এম.পি’রা যেন ভোটে কোনো ধরণের প্রভাব বিস্তার না করেন। এক্ষেত্রে আমাদের মন্ত্রী তো কাউকে কিছু বলছেন না। ওনি আমাকে বলে দিয়েছেন সুষ্ঠু ভোট হবে। সে কারণে আমি প্রার্থী হয়েছি। আমি ভোটে লড়বো এটা নিশ্চিত। আর সবচয়ে বড় কথা এটা তো আর দলীয় কোনো নির্বাচন নয়।’

তবে সায়েদুর রহমানের অন্যতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, আইনমন্ত্রীর সাবেক এপিএস অ্যাডভোকেট রাশেদুর কাওছার ভুইয়া জীবন অভিযোগ করেন, সায়েদুর রহমান সব জায়গার বলছেন মন্ত্রী ওনার আত্মীয়। এ বিষয়ে তিনি মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তবে মন্ত্রীর দেওয়া আশ্বাস অনুযায়ি সুষ্ঠু ভোটে জয়ের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit