বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

বন্যা নিয়ন্ত্রণে ৭১ মিলিয়ন ডলারের ঋণ দেবে এডিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৭১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। 

এ লক্ষ্যে আজ শনিবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে। 

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের পক্ষে এবং এডিবির আবাসিক প্রধান এডিমন গিনটিং এডিবির পক্ষে চুক্তিতে সই করেন।

এই সহায়তা গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার গ্রামীণ জনগোষ্ঠির জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার প্রস্তুতি গ্রহণকে জোরদার করবে।

এডিমন গিনটিং বলেন, ‘এই প্রকল্পটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করার ক্ষেত্রে এডিবির প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে। কেননা এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনার অনেক উন্নতি হবে, যা প্রধানত জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে।’

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৪/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit