সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই: ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২০ এপ্রিল) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী আমার একজন অভিভাবক ছিলেন।

তিনি শুধু আমার নয়, পুরো জাতির অভিভাবক ছিলেন। তিনি নিজেই একজন বিপ্লব। তিনি কখনো হতাশ হননি, তিনি কখনো থেমে থাকেননি। তিনি আজীবন যুদ্ধ করে গেছেন, তার জীবনটাই যুদ্ধের জীবন। তিনি একটা নতুন পৃথিবী চেয়েছিলেন, নতুন সমাজ চেয়েছিলেন। সেই লক্ষ্যে তিনি দেশের সব দেশপ্রেমী মানুষকে একত্রিত করে দেশের জন্য কাজ করেছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ডা. জাফরুল্লাহ আমাদের মাঝে নেই, তা বিশ্বাস করা কঠিন। আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকে জান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন কিন্তু দানবকে সরানো যাচ্ছে না। এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে বের হয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে।

তিনি অভিযোগ করেন, ‘দেশে এমন এক পরিস্থিতি এখন তৈরি হয়েছে, যেখানে অবলীলায় হত্যা করা হয়, গুম করা হয়। এটা একটা দুঃসময়। এই সময় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে উপড়ে ফেলা হয়েছে, অর্থনীতিকে শেষ করে দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, দেশের অনেক গুণীজন আজকে এখানে উপস্থিত হয়েছেন। কে কি বললো সেটা দেখার সময় নেই। আমরা যারা ’৭১- এ যুদ্ধ করেছি, যারা গণতান্ত্রিক আন্দোলনে গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন তাদের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit