রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বাবার কবরের পাশে শায়িত শিল্পী হাসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৭১ Time View

ডেস্ক নিউজ : সুনামগঞ্জের ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফোকগানের জনপ্রিয় শিল্পী পাগল হাসানকে (মতিউর রহমান হাসান) তার বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

হাসানের জানাজায় নারী-পুরুষসহ নানা শ্রেণির লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

তার জানাজায় উপস্থিত ছিলেন সিলেটের সিটি মেয়র আক্তারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে ছাতক শহরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন মতিউর রহমান হাসান। তিনি শিমুলতলা-মুক্তিরগাঁও গ্রামের মৃত দিলশাদ মিয়ার ছেলে।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৪,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit