মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়তে পারে ভারতের স্বর্ণের বাজারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বিশ্ব বাজারে স্বর্ণের দাম ক্রমাগত বাড়ছে। বৃহৎ অর্থনীতির দেশ ভারতেও স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া রুপার দামও রেকর্ড বৃদ্ধি পেয়েছে। এবার ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে দেশটিতে স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 

ভারতে গত মার্চ মাসে ১০ শতাংশ বৃদ্ধির পর, এপ্রিলেও স্বর্ণের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে। ফেড রিজার্ভ কর্তৃক প্রকাশিত মুদ্রাস্ফীতির তথ্যের পর স্বর্ণের দাম বৃদ্ধি আরও গতি পেয়েছে। এখন ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, যুদ্ধের আবহে অশান্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। এই পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের প্রভাবে একাধিক জিনিসের দাম হু হু করে বাড়তে পারে, সেই তালিকায় রয়েছে স্বর্ণও।

এদিকে সোনার পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে রুপার দামও। একটি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালের মাত্র সাড়ে তিন মাসেই সোনার দাম ১৪.৭৫  শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৩৯২০ টাকা। যেখানে গত ১২ এপ্রিল সোনার দাম ৭৩৩৫০ টাকার রেকর্ড স্তরে পৌঁছেছে।

স্বর্ণের দাম ক্রমাগত বৃদ্ধির জেরে হলদে ধাতুর রেট এখন আকাশছোঁয়া। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) গত সোমবার সোনার দাম প্রায় ০.৪০ শতাংশ বেড়ে যায়। এছাড়াও, ১.১৭ শতাংশ বেড়ে রুপার দাম প্রতি কেজিতে হয়েছে ৮৩৭৮০ টাকা।

বৈশ্বিক প্রভাবে সোনার দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুধু ২০২৪ সালেই বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে প্রায় ২০ শতাংশের রিটার্ন পেতে পারেন। তবে ঝুঁকি থেকেই যায়। 

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৪/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit