মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

তীব্র গরম পশ্চিমবঙ্গে, স্কুল বন্ধের ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতানহ দক্ষিণের জেলাগুলোয় তীব্র গরম পড়েছে। গরমের তীব্রতায় বেলা ১১টার পর থেকে বের হওয়া যাচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ আরও বাড়ছে। 

দক্ষিণের জেলাগুলোতে তাপপ্রবাহের ঘোষণা দেওয়া হয়েছে। পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলোর অবস্থা আরও ভয়াবহ। তাপমাত্রা বৈশাখের শুরুতেই ৪২ ডিগ্রির ঘরে। ফলে তীব্র দাবদাহে জ্বলছে বাংলা।

তাপপ্রবাহের জেরে এগোলো স্কুলে গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করল রাজ্যের শিক্ষা দপ্তর। সাধারণত মে মাস থেকে গরমের ছুটি পড়ে স্কুলগুলোয়। তবে গরমের তীব্রতা বাড়তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গরমের ছুটি এগিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকারি স্কুলগুলো ২২ এপ্রিল থেকে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। তিনি অনুরোধ জানান, বেসরকারি স্কুলগুলোও যাতে ২২ তারিখ থেকে ছুটি ঘোষণা করে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) নবান্নে মুখ্যসচিব বিপি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন সূত্রে এমনটি জানা যায়। তারপরই মুখ্যমন্ত্রী বুধবার সিদ্ধান্ত নেন গরমের ছুটির বিষয়ে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে। চলবে তাপপ্রবাহ। পাশাপাশি দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ- সব জেলাতেই চলবে তাপপ্রবাহ।   

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৪/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit