রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা হাবিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, তার বিরুদ্ধে তিন মামলায় ৬ বছর নয় মাস সাজা রয়েছে। এছাড়া দুটি মামলা গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এর মধ্যে সবুজবাগ থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার পল্টন থানার আরেকটি মামলায় শুনানি রয়েছে তার।

এর আগে বুধবার বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভূইয়া জুয়েলকে কারাগারে পাঠান আদালত।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৪/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit