মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

নেত্রকোনায় সরকারের কাছে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৮৪ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় সরকারের কাছে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিচারপ্রার্থী দম্পতি। বুধবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের ছোটবাজার এলাকার নিজ বাসায় এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে বিচার প্রত্যাশী সোহরাব উদ্দীন আকন্দ ও শাম্মি খান সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তারা জানান, ছোট বাজার এলাকায় নির্দিষ্ট চৌহদ্দি ও তফসিলে আদালত থেকে ভাড়াটিয়া উচ্ছেদ মামলায় ডিগ্রি জারী করা হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের নাজির মহিউদ্দিন আহমেদ গায়ের জোরে ও অনৈতিকভাবে ভুল তফসিলে এই দম্পতির জায়গায় ভেকু দিয়ে সমস্ত স্থাপনা ভেঙে ফেলে।

ডিগ্রি জারী দখলদারী কাজের সময় নাজির কে সাংবাদিকসহ আর অনেক তফসিল নিয়ে জানতে চাইলে নাজির কোন প্রশ্নের জবাব দেয়নি এবং আদালতের আদেশও প্রকাশ করেনি বলেও অভিযোগ করেন এই দম্পতি। এসময় তারা আরও অভিযোগ করে বলেন, একজন নাইট গার্ড কোর্টের পিয়ন থেকে আজ নাজির হয়ে কোটি টাকার সম্পদের মালিক, শুধু এরকম দুর্নীতির কারনে। শাম্মি খান বলেন, উচ্ছেদকৃত ভূমিরতে হাইকোর্টের ৬ মাসের ইনজেকশন জারী আছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া উচ্ছেদ মামলায় উল্লেখিত সীমানা এবং চিহ্নিত ৩টি ঘরের কোন যাচাই বাছাই না করে নাজির তার ইচ্ছেমত আমার সমস্ত জায়গায় স্থাপনা ভেঙে দেয়।

উল্লেখ্য যে ভাড়াটিয়া উচ্ছেদ মামলা তে ভেকু দিয়ে স্থাপনা ভাঙ্গার কোন রোলস নাই বা কোন নির্দেশ ছিল না। নাজির কোন পেপার ও দেখায়নি। পরবর্তীতে আমার ভেঙ্গে দেওয়া জিনিস গুলোও আমাকে দেয়নি, ট্রাক দিয়ে তারা আমার যাবতীয় মালামাল নিয়ে যায়, আমি বাধা দিতে গেলে আমাকে আর আমার স্বামীকে আঘাত করে, তারপর আমরা নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা নেই।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit