সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যা বলছেন বিশ্লেষক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় কনস্যুলেটে হামলার জেরে ইরান ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটাকে ইস্যু করে ইসরায়েল ইরানে হামলার পায়তারা করছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।  

একজন বিশ্লেষক বলছেন, ইরানের হামলার জবাবে ইসরায়েল যে হুমকি দিয়েছে তা সম্ভবত তেহরান কর্তৃক ‘সরাসরি প্রতিশোধের’ মুখোমুখি হবে। অর্থাৎ ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে কালবিলম্ব ছাড়াই তেহরান তার জবাব দেবে।

এই বিশ্লেষক বলেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর ইরানিরা এটা সহ্য করতে পারেনি।  তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ান বলেন, প্রতিরোধের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করতে ইরানকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। এখন ইসরায়েল প্রতিশোধের কথা বলছে। কিন্তু এটি ইরানে প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে না। এটি ইরানের ওপর আরেকটি হামলা হিসাবে দেখা হচ্ছে।

এই বিশ্লেষক বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ফের হামলার সিদ্ধান্ত নেওয়ার প্রধান ইরানি সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, ‘ইরানের ওপর যেকোনো আঘাতের সরাসরি জবাব দেওয়া হবে।’ 

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit