বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন বেতন বাড়ছে এক মিলিয়ন ডলার, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার নতুন আয় কত কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

স্মার্ট সিটি নির্মানে সিসিক, বিটিআরসি ও আইএসপিএবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন-‘সিলেটকে একটি আদর্শ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ সিলেটকে প্রযুক্তি সম্পন্ন স্মার্ট সিটিতে রূপান্তর করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিটিআরসি ও আইএসপিএবি এর সাথে নিয়মিত আলোচনা করা হচ্ছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নগর ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, জাতিরজনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের জন্য সব থেকে গুরুত্বপুর্ণ আইটি। তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মিত হবে। প্রযুক্তির ক্ষেত্রে সিলেটকে উপযুক্ত নগরী হিসেবে নির্মাণ করা হবে এবং এক্ষেত্রেও আমরা সফল হবো। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। জাতির পিতার রেখে যাওয়া স্বল্পোন্নত দেশকে তিনি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছেন এবং এই মর্যাদাকে আমরা ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ হবে ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন, বিটিআরসির ডাইরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার মো.খালিলুর রহমান, এনডিসি, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইফতেখার আহমদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান,আইএসপিএবি এর সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, নাইসুজ্জামান নাইম, শাহ আহমেদ রকিবসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit