বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন বেতন বাড়ছে এক মিলিয়ন ডলার, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার নতুন আয় কত কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

বিশ্ব  হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২১৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘সবার জন্য সমান অধিকারভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চাই’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটেও আজ ১৭ এপ্রিল ২০২৪ বিশ^ হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুজিবুল হক বলেছেন, সময়মতো উপযুক্ত চিকিৎসা গ্রহন করলে হিমোফিলিয়া রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

বর্তমান বিশ্বে হিমোফিলিয়ার আধুনিক চিকিৎসা বিদ্যমান থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল। দেশের রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহরে অবস্থিত প্রধান সরকারি হাসপাতাল সমুহের হেমাটোলজি বিভাগের আউটডোর থেকে টিকেট কেটে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শিশির রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে এবং ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম ও ডা. নবেন্দু চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইঁয়া, সহযোগী অধ্যাপক ডা. লুৎফুর রহমান । সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, , রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টার এর সভাপতি মাওলানা ইসমাইল আলী।

বিশেষ অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইঁয়া বলেন, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসায় আমরা সবসময় সচেতন এবং ওসমানি হাসপাতালের পক্ষ থেকে রোগীদেরকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতার চেষ্টা করব। পরে ওসমানি মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিশ্ব হিমোফিলিয়ার দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit