সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

তিতাসে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার অনুষ্ঠিত অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল নামে। সকাল থেকে দুপুর নাগাদ তিতাস নদীর পৌর এলাকার গোকর্ণঘাটে হাজার হাজার পুণ্যার্থী স্নানে অংশ নেন। স্নানকে কেন্দ্র করে গোকর্ণঘাট এলাকায় লোকজ মেলাও বসে।

স্নানকে কেন্দ্র করে ভক্তরা পিতৃ-পুরুষের বিদেহী আত্মার শান্তি কামনায় নদীর তীরে বসে পুরোহিতের মাধ্যমে তর্পনবিধি পালন করে পবিত্র মন্ত্র জপ করেন। নদীর পবিত্র জলে এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্য বিশেষ প্রার্থণা করেছেন।
গঙ্গাস্নানের অংশ নেওয়া খোকন কান্তি আচার্য্য বলেন, ‘শাস্ত্রে বলা হয়েছে এই গঙ্গা স্নানের মধ্য দিয়ে জড় দেহের পাপ মোচন হয়। যেখানে ভক্তি সহকারে ভক্তরা সমবেত হন, সেখানে ভগবান বিরাজমান থাকেন। গঙ্গাস্নানের মধ্য দিয়ে মনের বাসনাও পূর্ণ হয়।’ 
মায়া রানী মোদক নামে আরেক পুর্ণার্থী স্নান শেষে জানান, গঙ্গাস্নানের মধ্য দিয়ে তিনি নিজের পরিবারের জন্যে মঙ্গল কামনা করেছেন। এছাড়া দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করেছেন। ভগবান যেন সবার মঙ্গল করেন সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গঙ্গা স্নান পরিচালনা কমিটির সভাপতি রতন রায় কর্মকার জানান, গঙ্গাস্নানের জন্য একটি পাকা ঘাট জরুরি দরকার। বালুর বস্তা ফেলে ঘাটটিকে স্নানের জন্য উপযোগী করে রাখা হয়েছে। কিন্তু এতে পুর্ণার্থীদেরকে দুর্ভেঅগে পড়তে হয়। এ বিষয়ে সহযোগিতা জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit