মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

কোপেনহেগেনে ৪০০ বছরের পুরানো ভবনে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, ১৭ শতকের পুরানো এই বোরসেন হলটি শহরের প্রাচীনতম ভবনগুলোর মধ্যে একটি। আগুনে ভবনের আইকনিক চূড়াটি পুড়ে ছাদের ওপর ধসে পড়েছে। তবে আগুনে এখন পর্যন্ত কোন হতাহতের খবর আসেনি। ভবনের ভেতরের সবাইকে বের করে আনা সম্ভব হয়েছে। এ সময় ভবনটির ঐতিহাসিক কিছু পেইন্টিং উদ্ধার করতে ছুটে আসেন সবাই।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। কিন্তু জরুরি বিভাগ বলেছে, আগুন এতটাই তীব্র ছিল যে উদ্ধার কাজ পরিচালনা করতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ভবনটির বেশিরভাগ অংশই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তারা। ভবনটির টাওয়ারের চারপাশে  আগুনের তীব্রতা সবচেয়ে বেশি ছিল। 

ছবিতে দেখা গেছে, ভবনটির ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন লাগার সময় ভবনটির সংস্কার কাজ চলছিল। 
সংস্কৃতিমন্ত্রী জ্যাকব এঙ্গেল-স্মিড বলেন, ‘ডেনমার্কের ৪০০ বছরের সাংস্কৃতিক ঐতিহ্য আগুনে পুড়ে গেছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit