বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যােগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১২৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : শুভ নববর্ষ  ১৪৩১ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল  শোভাযাত্রা বের করা হয়।  মঙ্গল শোভাযাত্রাটি উদ্ভোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
রোববার (১৪ এপ্রিল)মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চত্বর হতে মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন বর্ণিল সাজে মাটিরাঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার  উপজেলা পরিষদ চত্বর   এসে শেষ হয়।এই আনন্দ উৎসবে সকল শ্রেণী পেশার মানুষ,উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী ক‌মিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গায় উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহাম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক সুবাস চাকমা,সহ  বি‌ভিন্ন দপ্ত‌র প্রধান উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টারের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মারমা সম্প্রদায়ের পাখা নৃত্যসহ, ত্রিপুরা সম্প্রদা‌য়ের ঐ‌তিহ‌্যবা‌হী গ‌রিয়া নৃত‌্য অতিথিদের সাথে নিয়ে  উপভোগ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit