শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার  নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত দ. আমেরিকায় সমালোচনার মুখে আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে যেন একা আলবিসেলেস্তেরা দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র

খাগড়াছড়িতে শুভ নববর্ষ  উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৭৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : শুভ নববর্ষ  ১৪৩১ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে  খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল  শোভাযাত্রা বের করা হয়।  মঙ্গল শোভাযাত্রাটি উদ্ভোধন করেন খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার)ও খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান । রবিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে শোভাযাত্রাটি বিভিন্ন বর্ণিল সাজে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে  এসে শেষ হয়।

এই আনন্দ উৎসবে সকল শ্রেণী পেশার মানুষ,জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম(বার)  সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন যে,পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন  লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। শুভ নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।সবাই যেনো নির্বিগ্নে আজ এই উৎসব মূখর দিনটি আনন্দের সহিত পালন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। 

খাগড়াছড়ি পৌরসভার বাসিন্দা  দীপ্ত বড়ুয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি জানিয়ে  সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে জানান যে,বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ। সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পহেলা বৈশাখের দিকে। মঙ্গল শোভাযাত্রা,বৈশাখি মেলা, মিষ্টিমুখ,কোলাকুলি হালখাতা,আড্ডা,নতুন জামায় সকলে আহ্বান জানান নতুন বছরের। আমরা যেনো এ দিনটি নির্বিগ্নে উদযাপন করতে পারি তার জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা উপভোগ করেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম(বার)।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit