বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে চড়ক পূজা অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১১৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে স্থানীয় দশভুজা বাড়ি মন্দির প্রাঙ্গনে ঋষি সম্প্রদায়ের চৈত্র সংক্রান্ত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সনাতন ধর্মের অন্যতম চড়ক পূজা ও হরগৌরী পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি নানা আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়।

‘‘চার দেবের দেব মহাদেব-রক্ষা করো কলির জীব’’ এই প্রতিপাদ্যে পূজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের লোকজন হর-পার্বতীসহ বিভিন্ন দেবতার সাজে প্রায় ১৫ দিন আগ থেকেই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ধর্মীয় নৃত্য ও গান পরিবেশন করে চড়ক পূজার প্রচার করে থাকে।

ঋষি সম্প্রদায়ের দেবর্ষী শ্রী আনন্দ ঋষি জানান, এ পূজার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। চড়ক পূজা দেখতে নেত্রকোনা জেলা শহরসহ আশপাশ এলাকা থেকে হাজারো ভক্তবৃন্দ এখানে জমায়েত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit