রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

দুর্গাপুরে নানা আয়োজনে শুরু হচ্ছে ২ দিনব্যাপি কৃষক আনন্দ মেলা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : পুরোনো বছর কে বিদায় ও বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হবে ২দিনব্যাপি কৃষক আনন্দ মেলা। এ নিয়ে উৎসব মুখর পরিবেশে চলছে নানা আয়োজন। নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ও কৃষক আনন্দ মেলা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মোশতাক আহমেদ রুহী‘র আয়োজনে অনুষ্ঠিত হবে এ মেলা।

আগামী ১৪ ও ১৫ এপ্রিল দুইদিনব্যাপি নেত্রকোনা – ১ আসন (কলমাকান্দা ও দুর্গাপুর) উপজেলায় একযোগে শুরু হবে এ কৃষক মেলা। স্থানীয় কৃষক ও প্রবীণ জনগোষ্ঠীকে একটু আনন্দ এবং নতুন প্রজন্মের কাছে বাঙ্গালীর আদি কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় কৃষাণীদের চেয়ার খেলা, বৃদ্ধদের লাঠি দিয়ে পাতিল ভাঙ্গা, রশি টানো, হা-ডু-ডু, লাঠি খেলা, গুপ্তধন উদ্ধার সহ গ্রাম বাংলার নানা খেলায় মুখরিত থাকবে পৌরশহরের এমকেসিএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। এছাড়া দর্শকদের গান শোনাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি, সুকুমার বাউল, ঐশি, লায়লা এবং আভাস ব্যান্ডের তুহিন।

নেত্রকোনা – ১ আসনে এই প্রথম স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহী‘র আয়োজনে শুরু হচ্ছে দুদিন ব্যাপি কৃষক আনন্দ মেলা। দু‘দিনের আয়োজনে ১ম দিন দুপুর ২ঘটিকায় মেলার উদ্বোধন, সর্বস্তরের অংশগ্রহনে মঙ্গল শোভাযাত্রা, বিকেলে স্থানীয় শিল্পীগোষ্ঠী এবং সন্ধ্যায় অতিথি শিল্পীদের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কৃষক আনন্দ মেলাকে সার্বিক পরিচালনার জন্য রয়েছে ৯টি উপ-কমিটি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit