বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বৈশাখ ঘিরে ইলিশের বাজার চড়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : পুরোনোকে ফেলে বছর ঘুরে আবারও চলে এসেছে পহেলা বৈশাখ। রাত পোহালেই সারা দেশে উদযাপন করা হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। এ উৎসবকে ঘিরে রাজধানীসহ সারা দেশের বাজারে ইলিশের দাম কেজি প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেড়েছে।    

আজ শনিবার রাজধানীর কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারসহ বেশকয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, এখন শুকনো মৌসুম। নদীতে পানি কম থাকায় ইলিশ খুব কম ধরা পড়ছে। তাই, দাম বেশি।  

কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারে এক কেজি ও এর বেশি ওজনের ইলিশের দাম ৩ হাজার ১০০ থেকে ৬ হাজার ৩০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ১০ দিন আগে এক কেজি ও এর বেশি ওজনের প্রতিটি ইলিশ ২ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। ৭০০ গ্রাম থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ৭০০ টাকা চাচ্ছেন ব্যবসায়ীরা। ১০ দিন আগে  ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ১০০ টাকায় বিক্রি হতো। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৯০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। ১০ দিন আগে এর দাম ছিল ৬৫০ থেকে ৮৫০ টাকা।

কাপ্তান বাজারে মাছ কিনতে আসা আবুল হোসেন জানালেন, সব দোকানে ইলিশ মাছ নেই। কয়েকটি দোকোনে আছে। যে দাম চায়, তাতে আমার মতো মধ্যবিত্তের ইলিশ কেনার সাধ্য নেই। ইলিশ না কিনেই বাড়ি যাচ্ছি।

কাপ্তান বাজারের মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন বলেন, এখন নদীতে কম ইলিশ ধরা পড়ছে। কাপ্তান বাজারে আজ ৫০ মণ ইলিশ মাছ এসেছে। অন্য সময়ে আসত দেড়শ’ মণ। রোজার ঈদ (ঈদুল ফিতর) ও পহেলা বৈশাখের জন্য ইলিশের চাহিদা বেশি ও সরবরাহ খুবই কম। চাহিদা বেশি থাকলে দাম একটু বেশি থাকবে।  

তিনি বলেন, পাইকারি বাজারে ১ কেজি ১০০ গ্রাম থেকে ১ কেজি ৮০০ গ্রামের ওজনের ইলিশ মাছ প্রতি মণ ১ লাখ ২৮ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ হাজার টাকায়।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৪/দুুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit