মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

রাশিয়াতে তৈরি পোশাক ও পাটজাত পণ্য রপ্তানি বাড়াতে চায় সরকার : নানক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : বস্ত্র ও পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক ও পাটজাত পণ্য রাশিয়াতে আরও বেশি রপ্তানির সুযোগ নিতে চায় সরকার। তিনি জানান, পাট ও পাটজাত পণ্যের বড় রপ্তানি বাজার হতে পারে দেশটি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি ম্যান্টিটস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এই আশাবাদ জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান রয়েছে রাশিয়ার। রাশিয়া আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনে যেমন সহযোগিতা করেছে, তেমনি বর্তমান সময়েও তা অব্যাহত রেখেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার প্রেসিডেন্ট তাকে অভিনন্দন জানিয়েছেন। রাশিয়ার সহযোগিতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে।

মন্ত্রী জানান, দেশটিতে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এক্ষেত্রে দুই দেশে বাণিজ্য মেলা করার বিষয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি রাশিয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশের পাটখাতে রাশিয়ান বিনিয়োগ আসবে কি না, সাংবাদিকদের এরকম এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, আলোচনা চলছে। তাদের ব্যবসায়িক প্রতিনিধিরা আসছে। আশা করি রাশিয়ার বিনিয়োগকারীরা পাটখাতে বিনিয়োগ করবে।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, অনেক বড় বড় কোম্পানি রাশিয়া থেকে চলে গেছে। সেই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। বিশেষ করে আমরা গার্মেন্টস, ট্যোবাকো, কৃষি পণ্য ও চামড়াজাত পণ্য নিতে চাই বাংলাদেশ থেকে। পাট ও পাটজাত পণ্য নিয়েও যথেষ্ট আগ্রহ আছে রাশিয়ার।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাস এবং ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের ৩য় সচিব ওলেগ কোজিন উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৪/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit