রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইপিএল ফাইনালসহ টিভিতে যা দেখবেন আজকের নামাজের সময়সূচি উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম! শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পার হলো সাড়ে ৪৩ হাজার গাড়ি, টোল আদায় তিন কোটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার ঘরমুখো মানুষ। ফলে যানবাহনের চাপ দিগুণ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে। গত ২৪ ঘণ্টায় এ সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের চেয়ে দিগুণেরও বেশি গাড়ি চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি টাকারও বেশি।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৭ হাজার ২৩২ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৬ হাজার ১৯৫ গাড়ি চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে তিন কোটি তিন লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা।

এসব তথ্য নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় দিগুণেরও বেশি গাড়ি পারাপার হয়েছে। আজকেও প্রচুর গাড়ি পার হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৪/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit