মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সৌদিতে ঈদ কি মঙ্গলবার না বুধবার, কী বলছেন জ্যোতির্বিদরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক দুই করতে করতে বিদায়ের পথে পবিত্র রমজান মাস। বিশ্বের মুসলমানরা এখন প্রস্তুতি নিচ্ছেন পবিত্র ঈদুল ফিতরের। তবে ঈদ কবে হতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন জ্যোতির্বিদরা। 

ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরবে আগামীকাল মঙ্গলবার ঈদ হবে কি না তা জানতে আজ সোমবার স্থানীয় বাসিন্দাদের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা বলছে, সৌদি আরবসহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে আগামী বুধবার তথা ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। 

চন্দ্রবর্ষ হিসেবে প্রতিটি মাসই ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। সেক্ষেত্রে এ বছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার (৮ এপ্রিল) ২৯টি রোজা হবে। সেক্ষেত্রে আজ চাঁদ দেখা না গেলে এ বছর রোজা ৩০টি পূর্ণ হবে। আর ঈদুল ফিতর হবে আগামী বুধবার।

সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। গত বছর সৌদিসহ মধ্যপ্রাচ্যে রমজান মাস ছিল ২৯ দিনের।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit