বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : দুই দিনের সফরে আজ ঢাকা এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। আজ রবিবার সকালে হযরত শাহজালাল (রা.) বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট সচিব মাসুদ বিন মোমেন। 

মাউরো ভিয়েরার সফরে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এটাই ব্রাজিলের কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথমবারের মতো বাংলাদেশ সফর। সফরসূচি অনুসারে,  ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী তার ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

সফরে ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক, কৃষি খাতে সমঝোতা স্মারক এবং প্রতিরক্ষা খাতে সমঝোতা স্মারক সই হবে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৪/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit