মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

গাজা যুদ্ধে নিহত শিশুর সংখ্যা ১৪ হাজার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস দক্ষিণ ইসরায়েলে স্মরণকালের সবচেয়ে বড় হামলার পর গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় কমপক্ষে ১৪,৩৫০ শিশু মারা গেছে।

রয়টার্স জানিয়েছে, এই সংখ্যা মোট নিহতের প্রায় ৪৪ ভাগ। শুক্রবার (৫ এপ্রিল) ফিলিস্তিনের বার্ষিক শিশু দিবস উদযাপন উপলক্ষে ফিলিস্তিনিদের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এই তথ্য প্রকাশ করে।

এদিকে আল জাজিরার পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় প্রতি ঘণ্টায় প্রায় চার শিশু মারা যাচ্ছে।

ফিলিস্তিনিদের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনের ফলে ফিলিস্তিনের ৮ লাখ ১৬ হাজারেরও বেশি শিশুর মানসিক নির্যাতন, ভয়-ভীতি, উদ্বেগ, বিষন্নতা এবং নিপীডনের শিকার হওয়ায় তাদের এখন বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন হচ্ছে।’

পরিসংখ্যান ব্যুরো অনুমান করছে, ফিলিস্তিনে নিহত অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা মোট জনসংখ্যার ৪৩ শতাংশ।

এদিকে আদমশুমারি অনুসারে, গাজা উপত্যকায় প্রায় ৪৩ হাজার ৩৪৯ শিশু এতিম বা পিতা-মাতা ছাড়াই বসবাস করছে। এই জাতীয় শিশুর সংখ্যা ২০২০ সালে ছিল ২৬ হাজার ৩৪৯ জন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit