শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৩০ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে স্কুল পড়–য়া দুই শিশু। শনিবার (৬ এপ্রিল) উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মহানন্দা নদীর বজরাটেক বাগানঘাট্টি ঘাটে গোসল করতে গিয়ে গভীর পানির নিচে তলিয়ে গিয়ে শিশু দুটি মারা যায়।মৃত শিশুরা হলো উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনী গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ(১২) এবং একই গ্রামের মোঃ সুবেদ মিস্ত্রীর ছেলে মাসুম(১২)। তারা বজরাটেক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনি ছাত্র ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে একই গ্রামের পাঁচ বন্ধু মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পনিতে বল খেলা শুরু করে। নদীতে খেলার এক পর্যায়ে জিহাদ ও মাসুম নদীর পানিতে ডুবে যায়।খেলার সাথি শামিম নামের শিশু জানায়, আমরা বল চালাচালি খেলা খেলছিলাম। এমন সময় আমাকে নদীর গর্তে টেনে নিচ্ছিল। আমি অনেক কষ্ট করে উঠে যায়।পিছনে ফিরে তাকালে তাদের আর দেখতে পায়নি। আশেপাশে অনেক খোঁজাখুজি করে না পেলে বাড়িতে এসে তাঁদের মা-বাবাকে জানায়।তাদের পরিবার ঘটনাটি জানার পরে নদীতে ছুটে যায়। পরিবার ও স্থানীয়রা দুপুর একটার দিকে একজনকে উদ্ধার করলেও অন্যজনকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডুবে যাওয়ার স্থানে তল্লাশি চালায়। দুপুর আড়াই টার দিকে নিখোঁজ থাকা শিশুটিকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার মোসাঃ ওহিদা খাতুন জানান, আমার ডিউটির পূর্বে একজনকে নিয়ে আসা হয়েছিল।দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করলে বাড়ি নিয়ে চলে যায়। আমি এসে আরেক জনকে নিয়ে আসা হয়। তাকে ইসিজি করানোর জন্য বাইরের ক্লিনিকে পাঠানো হয়েছে।ভোলাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। স্থানিয়রা পূর্বে একজনকে উদ্ধার করেন। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহানন্দা নদীতে ২ শিশুর ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit