বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়া থানা আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা 

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৯৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত আশুলিয়ার সর্বস্থরের সম্মানিত নাগরিকবৃন্দ’সহ প্রিয় দেশবাসী এবং মুসলিম বিশ্বের সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মেহেদী হাসান মঞ্জু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় এমনটাই আমার প্রাণের চাওয়া।

বার্তায় তিনি আরও বলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ এবং ভালোবাসাপূর্ণ সমাজে, দেশ গঠনের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করি।
জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন ও নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। পাশাপাশি তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে তিনি সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানান, ঈদ মোবারক!

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit