মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

কোভিড থেকেও ভয়ংকর রূপ নিচ্ছে বার্ড ফ্লু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড মহামারি থেকেও ১০০ গুণ ভয়ংকর রূপ নিচ্ছে বার্ড ফ্লু; যা একটি ব্যতিক্রমী উচ্চ মৃত্যুহারের কারণ হতে পারে। সম্প্রতি এমনই এক ভয়াবহ উদ্বেগের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বলেছেন, ইতোমধ্যেই এই ভাইরাসটি সংক্রমণের শিখরে পৌঁছে গেছে। যেকোনো সময়েই তা মহামারির রূপ নিতে পারে বলে সতর্কও করেছেন তারা। গবেষণা তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র-ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বার্ড ফ্লুয়ের এই স্ট্রেইন স্তন্যপায়ী, এমনকি মানবদেহেও সংক্রমণ ছড়াতে পারে।

২০২০ সালে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এতে সংক্রমিত হয়েছিলেন কোটি কোটি মানুষ। প্রাণও হারিয়েছেন কয়েক কোটি মানুষ। করোনার ধাক্কা কাটিয়ে উঠতে হিমশিম খেয়েছিল পুরো বিশ্ব। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ভয়ংকর এ সংক্রমণের সতর্কতা দিলেন গবেষকরা। 

বিশেষজ্ঞরা বলছেন, ভয়ংকর রূপ নিতে চলেছে বার্ড ফ্লু সংক্রমণ। এটি কার্যত মহামারির রূপ নিচ্ছে। যদি এই সংক্রমণ মহামারির রূপ নেয় তবে তা করোনা সংক্রমণের থেকেও ১০০ গুণ বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারে। 

ফলে যে বা যারা সংক্রমিত হবে তাদের অর্ধেকেরই প্রাণহানির আশঙ্কা রয়েছে। পিটসবার্গের একজন বিশিষ্ট বার্ড ফ্লু গবেষক ড. সুরেশ কুচিপুদি বলেছেন, ‘এইচ৫এন১ ফ্লু মানুষসহ বিস্তৃত স্তন্যপায়ী প্রাণীকে সংক্রমিত করার ক্ষমতার কারণে মহামারি সৃষ্টি করতে পারে। 

আমরা বিপজ্জনকভাবে এই ভাইরাসের খুব কাছাকাছি চলে এসেছি। এটির বিরুদ্ধে মোকাবিলায় প্রস্তুত হওয়ার সময় এসেছে।’অন্য এক গবেষক জানিয়েছেন, বার্ড ফ্লুয়ের এই স্ট্রেইন যদি আরও অভিযোজন বা মিউটেশন হয় এবং অতি সংক্রামক ধারাই বজায় রাখে তবে মৃত্যুহারও বাড়তে থাকবে। কিছু গবেষক সতর্ক করেছেন, এইচ৫এন১ ভাইরাস শ্বাসনালিকে সংক্রমিত করতে পারে। এমনকি চোখের মতো অন্যন্যা সংবেদনশীল অংশগুলোও সহজে সংক্রমিত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ২০০৩ সাল থেকে যতজন এইচ৫এন১ বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন, তাতে প্রতি ১০০ জনের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। এখন অবধি ৮৮৭ জনের দেহে এই ভাইরাস পাওয়া গেছে। তার মধ্যে ৪৬২ জনেরই মৃত্যু হয়েছে। সেই তুলনায় বর্তমানে কোভিডের মৃত্যুহার ০.১ শতাংশেরও কম, যা সংক্রমণের শুরুতে ২০ শতাংশের বেশি ছিল।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit