মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

গাজায় জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে ইসরাইল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যদি শিগগির শান্তি ফিরে না আসে, তাহলে অদূর ভবিষ্যতে ইসরাইল আন্তর্জাতিক রাজনীতিতে চরম বিপর্যয়ের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গাজায় হাজার হাজার বেসামরিক নিহতের ঘটনায় এই প্রথমবারের মতো ইসরাইলের সমালোচনাও করেছেন তিনি। খবর আলজাজিরার। 

বৃহস্পতিবার একটি রেডিওতে রিপাবলিকানপন্থি মার্কিন সাংবাদিক হিউ হেউইটকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, অঞ্চলটিতে ইসরাইলের চালানো ধ্বংসযজ্ঞের দুঃখজনক চিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইসরাইল এই যুদ্ধে হেরে যাচ্ছে। 

হেউইটের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ইসরাইলের সরকারকে আমি খুবই সহজ এবং সংক্ষিপ্ত একটি বার্তা দিতে চাই— দ্রুত যুদ্ধ শেষ করুন, শান্তি ফিরিয়ে আনুন এবং মানুষ হত্যা বন্ধ করুন।

ওই সাক্ষাৎকারে গাজায় ইসরাইলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ‘জঘন্য’ এবং ‘ভয়ঙ্কর’ ভিডিও প্রকাশ করার জন্য দেশটির সমালোচনা করেন ট্রাম্প।

ট্রাম্প বলেছিলেন, এই ভিডিওগুলো প্রকাশ হওয়ার কারণে মানুষ মনে করছে ধ্বংস হওয়া ভবনগুলোতে অনেক মানুষ ছিল এবং তারা এটি পছন্দ করছে না। আমি জানি না তারা কেন এই সব ভিডিও প্রকাশ করেছে। আপনি জানেন যুদ্ধকালীন এই শটগুলো কেমন হয়।

এই ভিডিওগুলোর বিষয়ে তিনি আরও বলেন, আমার ধারণা, তারা মনে করছে এগুলো তাদের শক্তিশালী দেখায়। তবে আমার কাছে এগুলো তাদের শক্তিশালী দেখায় মনে হয় না। তারা এই জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে। তারা এটি খুব খারাপভাবে হারছে। তবে তারা যা শুরু করেছে তা শেষ করতে হবে এবং তাদের খুব শিগগিরই তা করতে হবে।

‘আমরা কথা স্পষ্ট। এই যুদ্ধে ইসরাইল জিতবে কি না— তা অনিশ্চিত, কিন্তু দীর্ঘদিন যদি এই যুদ্ধ চলে, তাহলে আন্তর্জাতিক জনসমর্থন পুরোপুরি হারাবে ইসরাইল।’

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit