মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ কিশোরের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় প্রাণ হারান তারা।

বুধবার রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল ড্রাইভার হাফিজুল মাতুব্বর (১৮) উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের ওমর মাতুব্বরের ছেলে ও আরোহী ফায়জুল মাতুব্বর (১৫) একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ শওকত হোসেন জানান, বুধবার রাতে ওই দুই কিশোর মোটরসাইকেল নিয়ে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে ঘুরতে বের হয়। বিভিন্ন স্থানে ঘুরে টেকেরহাটের দিকে আসতে ছিল তারা। পথিমধ্যে রাত ১০টার দিকে মহাসড়কের শান্তিপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এসময় মোটরসাইকেল চালক হাফিজুল মাতুব্বর ও আরোহী ফায়জুল মাতুব্বর সড়কের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৪/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit