মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

তাইওয়ানে ভূমিকম্প : ৭ জনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে। ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন কমপক্ষে ৭১১ জন। এ ভূমিকম্পের কারণে তাইওয়ান ছাড়াও জাপান, ফিলিপাইনসহ প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় ৭ টা ৫৮ মিনিটে ঘটে এই ভূমিকম্প। তাইওয়ানের পাশাপাশি চীন, ফিলিপাইন ও জাপানেও অনুভূত হয়েছে কম্পণ। এত তাইওয়ানজুড়ে অন্তত ১০০ ভবন ধসে গেছে এবং এসব ভবনের ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছেন অন্তত ৭৭ জন মানুষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, বুধবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের প্রায় ১৮ কিলোমিটার (১১ মাইল) দক্ষিণে এবং ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক কর্মকর্তারা বলেছেন, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং ৪ বা তার বেশি মাত্রায় কমপক্ষে নয়টি আফটারশক হয়েছে।

তাইপেয়ের সিসমোলজি সেন্টারের পরিচালক উ চিয়েন ফু বলেছেন ,‘ভূমিকম্পটি ভূমির কাছাকাছি এবং এটি অগভীর। এটি সমগ্র তাইওয়ান ও উপকূলীয় দ্বীপগুলোতে অনুভূত হয়েছে। এটি ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী।’ সূত্র : বিবিসি ও আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit