বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

জ্বালানির নতুন উৎস উদ্ভাবন, গবেষণা কার্যক্রমকে জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে বঙ্গভবনে বিইআরসির বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ পেশকালে রাষ্ট্রপ্রধান এ নির্দেশনা দেন।  জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবনে আমাদেরকে জোর দিতে হবে। জ্বালানি খাতের নতুন নতুন উৎস খোঁজার প্রতি গুরুত্বারোপ করে তিনি এ ব্যাপারে বিইআরসিকে গবেষণা কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, জ্বালানি খাত একটি দেশের আর্থ-সামাজিকসহ সার্বিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত। তিনি বলেন, দেশের উন্নয়নের কলেবর বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের চাহিদাও ক্রমান্বয়ে বাড়ছে। রাষ্ট্রপতি আশা করেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা ও মূল্য নির্ধারণে বিইআরসি সরকারকে সঠিক ও যুগোপযোগী সুপারিশ ও পরামর্শ দিবেন।

কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিনের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন-ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান এবং বিইআরসি সচিব মো. খলিলুর রহমান খান। কমিশনের চেয়ারম্যান এ সময় বিইআরসি এর কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধি দল তাদের কার্যক্রমে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপ্রধান কমিশনের সার্বিক কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit