মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

তীব্র তাপদাহের মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : ঢাকাসহ চার বিভাগে মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। এই অবস্থা থাকবে আরও অন্তত সপ্তাহখানেক থাকতে পারে। এরপর কমবে তাপমাত্রা। এরই মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্রগ্রাম, সিলেট ও ময়ময়নসিংহে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ তিন বিভাগে হতে পারে শিলাবৃষ্টিও।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে এসব কথা বলা হয়েছে।

দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সামনে গরম আরও বাড়তে যাচ্ছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে আরও অন্তত ৭ দিন থাকবে মৃদু থেকে মাঝারি তাপদাহ। 

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমও অনুভূত হবে বেশি।

এদিকে, চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও দমকা হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে, যেকোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে। 

শীতকালটা এবার একটু দীর্ঘায়িত হওয়ায় ফাগুন হাওয়া বিরাজ করেছে চৈত্রের দুটি সপ্তাহ। চৈত্রের দ্বিতীয়ার্ধে এসে বসন্ত বাতাস হয়ে উঠছে গরম। 

তৃতীয় সপ্তাহের শুরুতে রাজধানীতে এখনো কাঠফাটা গরম না পড়লেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে, গায়ে লাগছে অস্বস্তি।

 

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৪/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit