শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলার ৬ষ্ঠ বারের মত সেরা করদাতা মোঃ তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া।তানভীর আহম্মেদ রোমান ভূইয়া আশুলিয়ার জামগড়া এলাকার মোঃ ছফিল উদ্দিন ভূঁইয়া’র ছেলে। তিনি বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী।মঙ্গলবার দুপুরে এক শুভেচছা বার্তায় তিনি বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জণ তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামাত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক!

 

 

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৪/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit