মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন হয়? যা বলছেন বিশেষজ্ঞ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কানের ডিবাইস সহ ২ বোন আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৪০ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   দেশব্যাপী অনুষ্ঠিত হওয়া প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় কানের গোপন ডিভাইস সহ ভাই-বোনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (২৯ মার্চ) সকালে শহরের মেড্ডায় পৌর ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে তাদেরকে আটক করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। আটককরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচানপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে রিনা আক্তার (২৩) ও তার বড় ভাই আব্দুল জলিল (২৮)।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ জানান, সকাল ১০টা থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পৌর ডিগ্রী কলেজ কেন্দ্রে পরিদর্শন কালে এক মেয়ে পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তার কানের ভেতরে থাকা ডিভাইস ও এরসাথে থাকা সিম সেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় এই ডিভাইস তার বড় ভাই তাকে দিয়েছে পরীক্ষা দিতে। এই তথ্যের ভিত্তিতে তার ভাইকে খবর দিয়ে আনা হয়। দুইজনকে পাশাপাশি জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়।

তিনি আরও জানান, এই ঘটনায় যেহেতু একটি ডিভাইস জব্দ করা হয়েছে, এর সাথে কে কে আর জড়িত তা তদন্ত করে জানতে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাদি হয়ে মামলা দায়ের করবেন। আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৪/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit