শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ফারাক্কা বাঁধের জন্য তৎকালীন আ. লীগ সরকার দায়ী: মির্জা ফখরুল ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে একই অবস্থানে ট্রাম্প-শি হরমুজ নিয়ে ট্রাম্প-শির মধ্যে কী আলোচনা হল, তবে কি নৌপথটি উন্মুক্তে প্রদক্ষেপ নেবে চীন? মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী জঙ্গি সন্দেহে মৌলভীবাজারের দুর্গম টিলা থেকে সাবেক সেনা সদস্য গ্রেপ্তার ‘মৃত্যু নিয়ে এমন ব্যবসা ঠিক না!’, কারিনাকে ঘিরে গুজবে ক্ষোভ কায়সার হামিদের সুন্দরবনে ৮ বনজীবীকে অপহরণ, মুক্তিপণ দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন : সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

অভিবাসীদের পৌঁছানোর নতুন রেকর্ড ব্রিটেনে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ছোট ছোট নৌকায় চেপে উত্তাল সাগর পাড়ি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্রিটেনে ৪ হাজার ৬০০ জনের বেশি আশ্রয়প্রার্থী ব্রিটেনে পৌঁছেছেন। যেকোনও বছরের প্রথম তিন মাসে আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে পৌঁছানোর এই রেকর্ড দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য নতুন করে রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ মার্চ পর্যন্ত ৪ হাজার ৬৪৪ জন আশ্রয়প্রার্থী ছোট নৌকায় চেপে ইংলিশ চ্যানেলের আশপাশে পৌঁছেছেন। আশ্রয়প্রার্থীদের এই সংখ্যা গত বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৭৭০ জন। আর তাদের আগের বছরে ছিল ৪ হাজার ১৬২ জন।

অনুমতি ছাড়া ব্রিটেনে পৌঁছানো আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় নির্বাসনের প্রকল্প লোকজনকে বিপজ্জনক চ্যানেল ক্রসিং করা থেকে বিরত রাখবে বলে প্রত্যাশা করছেন ঋষি সুনাক। যদিও দেশটির প্রধানমন্ত্রী এই রুয়ান্ডা প্রকল্প নিয়ে আইনী লড়াই চলছে। তবে দেশটির সংসদে আগামী মাসে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর বিলটি নিয়ে আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit