বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

গুলির আওয়াজে কেঁপে উঠল কলকাতা বিমানবন্দর!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন কলকাতা বিমানবন্দরে দায়িত্বরত এক সিআইএসএফ জওয়ান। বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে। 

আশঙ্কাজনক অবস্থায় ওই জওয়ানকে চিনার পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার। 

খবরে বলা হয়, ভোর ৫টা ১৫ নাগাদ বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে দৌড়ে যান স্থানীয়রা। বিমানবন্দরের নিরাপত্তায় নিযুক্ত অন্য সিআইএসএফ জওয়ানরাও ঘটনাস্থলে যান। জানা গেছে, গুলি তার গলায় লেগেছে।

তারা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই জওয়ান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে অবশ্য চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কেন ওই জওয়ান আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনো জানা যায়নি।

আত্মহত্যার কারণ জানতে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট এবং সিআইএসএফ কর্মকর্তারা পৃথকভাবে বিষয়টি খতিয়ে দেখছেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, আহত জওয়ানের বাড়ি তেলেঙ্গানায়। ইতোমধ্যে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। 

নিয়মানুযায়ী, কর্তব্যরত অবস্থায় সিআইএসএফ জওয়ানরা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। তবে জওয়ানের মোবাইল ফোনটি পাওয়া গেলে অনেক রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। 

কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগতজীবনে তিনি হতাশ ছিলেন কিনা, কিংবা অবসাদে ভুগছিলেন কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৪/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit