শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

৫ কেজির তরমুজ মিলবে ১০০ টাকায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে বসেই সুলভ মূল্যে পাওয়া যাবে রসালো ফল তরমুজ। ‘কৃষকের পণ্য, কৃষকের দামে’ স্লোগানে আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর পাঁচ স্থানে তরমুজ বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাগ্রি ফারমার্স অ্যাসোসিয়েশন (বাফা)। 

রাজধানীর খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বর, উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার, সচিবালয়ের সামনে আব্দুল গণি রোড, মোহাম্মদপুরের জাপান গার্ডেন এবং পুরান ঢাকার নয়াবাজারে সুলভ মূল্যে তরমুজ বিক্রি করা হবে। 

পরবর্তীতে এই ৫টি স্থানের পরিসর আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বাফা।

সংগঠনের সভাপতি এ কে এম নাজিব উল্লাহ্ বলেন, বাফার ব্যবস্থাপনায় কৃষক সরাসরি তাঁর উৎপাদিত তরমুজ খামারবাড়িতে বঙ্গবন্ধু চত্বর, উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার, সচিবালয়ের সামনে আবদুল গণি রোড, মোহাম্মদপুরের জাপান গার্ডেন ও পুরান ঢাকার নয়াবাজারে বিক্রি করবেন। 

তিনি জানান, কৃষকের দামে পাঁচ কেজির বেশি ওজনের তরমুজ ১০০ টাকা, সাত কেজির বেশি ওজনের তরমুজ ১৫০ টাকা, ৯ কেজির বেশি ওজনের তরমুজ ২০০ টাকা এবং ১১ কেজির বেশি ওজনের তরমুজ ২৫০ টাকায় পিস হিসেবে বিক্রি হবে।

বাফা সভাপতি বলেন, কৃষক দাম পাচ্ছে না, আবার ভোক্তা বেশি দামে কিনে খাচ্ছেন’– এ রকম খবর এখন গণমাধ্যমে প্রায়ই প্রকাশ পাচ্ছে। কয়েক দিন ধরে আমরা সংবাদপত্রে দেখছি, বেগুন, লাউ, মুলাসহ বিভিন্ন শাকসবজি কৃষক ও উৎপাদক পর্যায়ে খুবই কম দামে বিক্রি হচ্ছে। বিপরীতে ঢাকায় ভোক্তা পর্যায়ে দাম অনেক বেশি। এমন পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে, কৃষক যেন তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান এবং ভোক্তারাও যাতে সুলভ মূল্যে পণ্য কিনতে পারেন– এ লক্ষ্যে বাফা কৃষকের ক্ষেতের তরমুজ সরাসরি ভোক্তার হাতে তুলে দেওয়ার এ উদ্যোগ নিয়েছে। 

২৭ রমজান পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে। পরে বাজার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৪/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit