বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সিরিজের কোনো ম্যাচেই ১০০ করতে পারল না বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ২ উইকেটে ৭০ থেকে ৯৫ রানে অলআউট বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৪৫ ওভার খেলেও ৯৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও একশর দেখা পাননি নিগার সুলতানারা।

বুধবার ২৬.২ ওভারে ৮৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সেটিও শেষ উইকেট জুটির সুবাদে। ৬৩ রানে ৯ উইকেট হারানো দলকে একটু ভদ্রস্থ স্কোর এনে দিয়েছেন সুলতানা ও মারুফা।

১০ ও ১১তে নামা দুই ব্যাটারের আগে মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের দেখা পেয়েছেন। আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ান স্পিনাররাই রাজত্ব করলেও আজ নিজেদের ক্ষমতা দেখিয়েছেন পেসাররা। কিম গার্থ ও এলিস পেরির দাপটে ১১তম ওভারেই ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিক দল। ততক্ষণে বাংলাদেশের স্কোরে এসেছে মাত্র ৩২ রান।

ফারজানা (৫), সুমাইয়া (০), মুর্শিদা (৮), রিতু মনি (১) ও ফাহিমা (০) শুধু যাওয়া-আসাই করেছেন। অবশেষে স্বর্ণাকে পেয়ে একটু জুটি গড়ার সুযোগ পান অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু মাত্র ২১ রান যোগ করেই থেমেছে সে জুটি। বাঁহাতি স্পিনার মলিনক্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জ্যোতি (১৬)। ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নবম ব্যাটার হিসেবে ফেরেন স্বর্ণা (১০)।

২৩তম ওভারে স্বর্ণার বিদায়ের পর দুই টেলএন্ডার আক্রমণকে পথ হিসেবে বেছে নেন। তবে সে প্রতিরোধ থামে অফ স্পিনার গার্ডনারের বলে। ১৪ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন মারুফা। ১১ রানে ৩ উইকেট পেয়েছেন গার্থ, ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন শেষ দিকে মার খাওয়া গার্ডনার। ওদিকে ১৭ ও ২৩ রানে দুটি করে উইকেট পেরি ও মলিনক্সের।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৪/দুপুর ১২:২৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit