বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান মেঘে ঢাকা রাজধানী, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পর্যটন নগরী রাঙামাটিকে যানজটমুক্ত করতে পুলিশ সুপারের নেতৃত্বে সমন্বিত অভিযান শুরু আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন

২৫ মার্চ গণহত্যা দিবসের স্বীকৃতির প্রশ্নে যা বলল জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশে দিবসটি ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়।

প্রতি বছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে এ বছর ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হয়।

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি ইস্যুতে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়।

প্রশ্নে বলা হয়, ২৫ মার্চ রাতে, গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ এক মিনিট প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করেছে। বাংলাদেশের ১৭ কোটি মানুষ দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে। বাংলাদেশের মানুষের এই দাবি পূরণে জাতিসংঘ কি কোনও ভূমিকা রাখবে?

জবাবে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, এই বিষয়ে জাতিসংঘের কোনও ভূমিকা নেই। তবে ১৯৭১ সালে বাংলাদেশে যা ঘটেছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা নিহত হয়েছেন, আমরা অবশ্যই সেজন্য বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাই।

আরেক প্রশ্নে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- দেশের কারাগারে কোনও রাজবন্দি নেই।  যারা প্রধানমন্ত্রী বিচারপতি বাসভবনে ভাঙচুর চালিয়েছে, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে, আধা সামরিক বাহিনীর সদস্যকে পিটিয়ে হত্যা করেছে, কর্তৃপক্ষ তাদেরকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করেছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় এটা জরুরি। তাহলে এখনও কেন তথাকথিত মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অর্গানাইজেশন (এইচআরডব্লিউ) বলছে যে, বাংলাদেশে আইনের শাসন নেই? এ ব্যাপারে জাতিসংঘের কি কোনও মতামত আছে?

জবাবে জাতিসংঘের ওই মুখপাত্র বলেন, বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে সংশ্লিষ্ট সংস্থার কাজ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit