শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

তাপপ্রবাহ বাড়তে পারে কবে, জানাল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হচ্ছে। মার্চের এই কয়েকদিন ঝড়-বৃষ্টির পর এপ্রিলে তাপপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ মার্চ) গণমাধ্যমে এ খবর জানিয়েছে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।

তিনি বলেন, এ সময়ে বৃষ্টি হয় পশ্চিমা লঘুচাপের কারণে। পশ্চিমা বাতাসের সঙ্গে থাকে শুকনো এবং ঠান্ডা হাওয়া। এর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দক্ষিণের গরম হাওয়া মিলে মেঘের সৃষ্টি হয়। এতেই ঝড়-বৃষ্টি হয়।

মো. বজলুর রশীদ বলেন, এ সময়ে ঝড় হওয়া স্বাভাবিক। মাসজুড়ে মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হবে। এতে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। আগামী মাসের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে। তবে তা তীব্র না-ও হতে পারে।

এদিকে আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit