বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
উপমহাদেশের প্রভাবশালী ১০ সুফি সাধক রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৫ হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : রমজান মাসে সাধারণত প্রবাসী আয় বাড়ে। এ সময় রমজানের খরচ ও ঈদের কেনাকাটার জন্য পরিজনেদের কাছে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। কিন্তু মার্চের ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৪১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ সময়ে রোজা সম্পন্ন হয় ১১টি।

মার্চের ২২ দিনের প্রতিদিন দেশে এসেছে ছয় কোটি ৪২ লাখ  ৯৩ হাজার ১৮২ মার্কিন ডলার। যা আগের মাস ফেব্রুয়ারি বা আগের বছর মার্চের একই সময়ের চেয়ে কম। ২২ দিনে আসা প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৫ হাজার ৪৮৮ কোটি ২২ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (২৪ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের মাস ফেব্রুয়ারিতে (২০২৪) গড়ে প্রতিদিন সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ ডলার দেশে এসেছিল। আর আগের বছরের মার্চ মাসে (২০২৩) প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৬৬৬ ডলার। সে হিসাবে চলতি মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসী আয়ের গতি কিছুটা কমেছে।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১৫ লাখ ডলার। একই সময়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ১২০ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ডলার। আর ৫৭ লাখ ১০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।

তবে রোজার শেষের দিকে ঈদ আগে প্রবাসী আয় বাড়বে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit