শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

শাহবাগে পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধরের ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধরের ঘটনায় মামলা করা হয়েছে।  জড়িতদের বিরুদ্ধে  গতকাল শনিবার রাতে শাহবাগ থানায় মামলাটি করেন মারধরের শিকার পুলিশ পরিদর্শক মো. সেলিম আকতার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা রতনসহ সাব্বির, শান্ত, ইমরান ও রাজিবের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে।

মামলার এজহারে বাদী সেলিম আকতার বলেন, গত ২০ মার্চ এলিফ্যান্ট রোডের দিক থেকে মোটরসাইকেল চালিয়ে শাহবাগের দিকে যাওয়ার সময় আজিজ সুপার মার্কেটের সামনে দাঁড়ানো পিকআপ ভ্যান, প্রাইভেটকার ও রিকশার আড়াল থেকে তিনজন লোক রাস্তার মাঝখানে চলে এলে আমার চলন্ত মোটরসাইকেলের বাম পার্শ্বের লুকিং গ্লাসের সাথে একজনের হাতে সামান্য ছোঁয়া লাগে। এতেই তারা আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে অকথ্য ভাষায় গালাগালসহ এলোপাথাড়ি কিল- ঘুষি ও লাথি মারা শুরু করেন। আমি তাদের বুঝানোর চেষ্টা করি যে, আমি ইচ্ছাকৃতভাবে তাদের গায়ে লাগাইনি। আমি মোটরসাইকেলে বসে থাকাবস্থায় তারা আমাকে ধাক্কা এবং লাথি দিয়ে পাকা রাস্তার ওপর ফেলে দেন। আমি উঠার চেষ্টা করলে তারা আবারো লাথি মেরে আমাকে রাস্তার ওপর ফেলে দেন। পরবর্তীতে আরো ৩-৪ জন তাদের সাথে যুক্ত হয়ে আমাকে মারতে থাকে। তাদের আমি পুলিশ পরিদর্শক পরিচয় দিলে তারা বলে, ‘রাখ তোর পুলিশ, এখান থেকে শত শত পুলিশ সৃষ্টি হয়, তুই আমাদের পুলিশ পরিচয় দিচ্ছিস, ডাক তোর কোন পুলিশ বাবা আছে, তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, বাংলাদেশের পুলিশ আমরা গোনায় ধরি না।’

এজাহারে ভুক্তভোগী আরও বলেন, ‌তারা আমাকে জোরপূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে নিয়ে হত্যা করে গুম করার হুমকি দিয়ে পেছন থেকে হাত দিয়ে গলায় চেপে ধরে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। তখন উপস্থিত লোকজনের হস্তক্ষেপে তারা আমাকে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে কাঁটাবনের দিকে চলে যান। আক্রমণকারীদের পরস্পরকে রতন, সাব্বির, শান্ত, ইমরান, রাজিব নাম ধরে সম্বোধন করতে আমি শুনতে পেয়েছি।’

মামলা প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, এ ঘটনায় গতকাল শনিবার একটি মামলা হয়েছে। এর কাজ চলমান।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৪/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit