আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান আজ (শনিবার) লাহোরে মারা গেছেন। আনুষ্ঠানিক এক বিবৃতিতে পিসিবি এটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
দুই দফায় তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। প্রথমবার ২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের অক্টোবর মাস পর্যন্ত, এরপর ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালের আগস্ট মাস পর্যন্ত দ্বিতীয় দফায় তিনি পিসিবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি শোক প্রকাশ করে বলেছেন, ‘সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খানের মৃত্যুতে আমি পিসিবির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তিনি একজন চমৎকার মানুষ ছিলেন এবং নিজের দায়িত্ব সবসময়ই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।‘
কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৯:১২