বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি: নিখিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা-১৪ আসনের পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

শনিবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরের রুপনগর মডেল একাডেমী স্কুল এন্ড কলেজে ঈদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা কি পেলে, আর কি পেলে না, সেটা বড় কথা না। জনগণ কি পেল, সেটা বড় কথা। তার সে নির্দেশে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে, বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করি।

এই আয়োজনের রুপনগরস্থ কুমিল্লাবাসীকে ধন্যবাদ জানিয়ে এই সাংসদ বলেন, আপনারা এত সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। এসময় ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোটপ্রদান করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

অনুষ্ঠানে রুপনগর বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি লায়ন এড. মো. আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ল্ড কাউন্সিলর মো. তফাজ্জেল হোসেন টেনু, সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit