সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

কলমাকান্দায় স্বামী- স্ত্রী ও সন্তানকে পিটিয়ে আহত

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৬৪ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বানিয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাবিবুর রহমান ওরফে বাবুল মিয়া, স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে নাঈমুর রহমান দুর্জয়কে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বানিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে বাবুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশী সাজল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে সাজল মিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কলমাকান্দা, নেত্রকোনা আদালতে হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

পরে ওই মামলার অভিযোগ মিথ্যে প্রমানীত হয়। অন্যদিকে গত মঙ্গলবার (১৯ মার্চ) হাবিবুর রহমান বাদী হয়ে সাজল মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে নেত্রকোনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা করেন। এ খবরে বৃহস্পতিবার বিকেলে হাবিবুর রহমানের বাড়িতে সাজল মিয়া, স্ত্রী কল্পনা আক্তার, ছেলে সাফায়েত , আত্মীয় হাসান ও মিশু হামলা চালায়।

হামলাকারীরা হাবিবুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগমকে কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে হাবিবুর রহমান ও ছেলে নাঈমুর রহমান দুর্জয় এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক জানান, অভিযোগের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখে বলতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit