বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

১৫ মাস পর ফিরে কত রান করলেন পন্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২৪ মার্চ) আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি। এ ম্যাচ দিয়ে স্বীকৃত ক্রিকেটে ফিরেছেন পন্ত। যদিও ফেরাটা আহামরি ভালো হয়নি তার। লোকেশ রাহুলের দলের বিপক্ষে ১৩ বলে ১৮ রান করে আউট হয়েছেন তিনি। দিল্লিও পড়েছে কিছুটা বিপদে, ১৩ ওভারে ১১১ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা।

২০২২ সালের ৩০ ডিসেম্বর রাতে দিল্লি থেকে সড়কপথে রুরকির বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে পন্তের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে আগুন ধরে যায়। গুরুতর আহত হন পন্ত। স্থানীয় উদ্ধারকারীরা প্রথমে আহত ক্রিকেটারকে রুরকির একটি হাসপাতালে ভর্তি করান।

পরে তাকে দেহরাদুনের একটি হাসপাতালে এবং আরও পরে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চোটের সঙ্গে লড়াই করে ধীরে ধীরে সুস্থ হয়েছেন পন্ত। দুর্ঘটনার আগে তিনি খেলেছিলেন ২০২২ সালের ২২ ডিসেম্বরে, বাংলাদেশের বিপক্ষে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit